ঢাকা পলিটেকনিকে ছিনতাই করতে গিয়ে ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আজ বুধবার ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন নাহিদ নামের এক ছাত্র। তিনি ইনস্টিটিউটের স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।শিক্ষার্থীরা জানান, আজ বেলা পৌনে একটার দিকে নাহিদ ছুরি দেখিয়ে একজন সাধারণ ছাত্রের মোবাইল ফোনসেটটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ছাত্রটি চিত্কার দিলে অন্য ছাত্ররা নাহিদকে ধাওয়া করেন। পরে মূল ভবনের সামনে শিক্ষার্থীরা নাহিদকে আটক করে কলেজের অধ্যক্ষের কাছে নিয়ে যান।ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ক্যাম্পাসে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তবে আজকের ঘটনাটি এখনো পরিষ্কার নয়। সাধারণ ছাত্ররা ওই ছেলেটিকে আটক করে এনেছিলেন। তিনি পুলিশের কাছে ছাত্রটিকে তুলে দিয়ে বিষয়টি মীমাংসার জন্য বলেছেন।