ঢাকা বিভক্তির পরিণতি ভালো হবে না: মঈন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঢাকা বিভক্তির পরিণতি ভালো হবে না। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার সকালে ঢাকা সিটি করপোরেশনের বিভক্তির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ওই মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে মঈন খান অভিযোগ করেন, সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, ‘এ সরকার জনগণের ভোট মোকাবিলা করতে ভয় পায় বলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করেছে। আবার ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার থাকলে বাধা কোথায় সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’হরতালে হামলার নিন্দা জানিয়ে মঈন খান বলেন, ‘আমরা যতই গণতান্ত্রিক ব্যবহার করি না কেন সরকার চোরাগোপ্তা হামলার মাধ্যমে অত্যাচার-নির্যাতন করেই চলেছে।’