ঢাকা বিভাগে আ.লীগ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের তৃতীয় দফায় গতকাল সোমবার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে ৬১টি পৌরসভার বেসরকারি ফলাফল জানা গেছে। এর মধ্যে ৩৪টি পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে ছয়জন বিদ্রোহী প্রার্থী। বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন ২৩টি পৌরসভায়। তাঁদের মধ্যে বিদ্রোহী প্রার্থী একজন। এ ছাড়া চারটি পৌরসভায় নির্দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন।ফলাফলে লক্ষণীয় দিক হলো ঢাকার সাভার, ধামরাই ও আশপাশের বেশির ভাগ পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোটার তালিকায় গরমিল থাকায় গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ পৌরসভায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার একটি কেন্দ্রে ভোট গণনার সময় গোলযোগ হওয়ায় সেখানে ফলাফল স্থগিত করা হয়েছে।সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬০টি পৌরসভায় ভোট হবে।নির্বাচন সুষ্ঠু হয়েছে: নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের মতে, ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভার ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোট গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর গতকাল সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কালিয়াকৈরের আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত সম্পর্কে ছহুল হোসাইন বলেন, ‘এটি বড় কোনো ঘটনা নয়। এটা কেন হয়েছে, কমিশন সেটা তদন্ত করে দেখবে।’ বিজয়ী মেয়র প্রার্থীরাঢাকা: সাভারে বিএনপির মো. রেফাত উল্লাহ ৪৩ হাজার ১৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আশরাফ উদ্দিন খান পেয়েছেন ৪২ হাজার ৮১ ভোট। ধামরাই পৌরসভায় বিএনপির দেওয়ান মো. নাজিম উদ্দিন ১৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. শফিক আনোয়ার পেয়েছেন সাত হাজার ৪৫৫ ভোট। নারায়ণগঞ্জ: তারাব পৌরসভায় বিএনপির শফিকুল ইসলাম চৌধুরী ২৫ হাজার ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শওকত আলী পেয়েছেন ১৭ হাজার ২২ ভোট। সোনারগাঁয় নির্দলীয় প্রার্থী নাগরিক কমিটির সাদেকুর রহমান ছয় হাজার ৯৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গাজী মজিবুর রহমান পেয়েছেন পাঁচ হাজার ৮৭৬ ভোট।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপির এ কে এম ইরাদত মানু। তাঁর ভোট ১২ হাজার ২০৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ফয়সাল বিপ্লব পেয়েছেন ১০ হাজার ৮৪৪ ভোট। মীরকাদিমে নির্দলীয় প্রার্থী শহিদুল ইসলাম শাহীন ১০ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিজানুর রহমান পেয়েছেন ছয় হাজার ৯২ ভোট।মানিকগঞ্জ: সিংগাইর পৌরসভায় বিএনপির খোরশেদ আলম ছয় হাজার ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মীর মোহাম্মদ শাহজাহান পেয়েছেন পাঁচ হাজার ৭০৯ ভোট। নরসিংদী: নরসিংদী পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের লোকমান হোসেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ৯৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মতিন সরকার পেয়েছেন ১১ হাজার ৪০৬ ভোট। মনোহরদীতে আওয়ামী লীগের আলফাজ উদ্দিন ৩৬ হাজার ৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল খালেক পেয়েছেন দুই হাজার ৬০০ ভোট।টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগের শহিদুর রহমান খান মুক্তি ৩২ হাজার ৩৬৫ ভোট পেয়ে মেয়র পদে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের জামিলুর রহমান মিলন পেয়েছেন ৩০ হাজার ৬৬৪ ভোট। কালিহাতীতে আওয়ামী লীগের আনছার আলী নয় হাজার ৮২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলী আকবর জব্বার পেয়েছেন আট হাজার ৯৫৫ ভোট।সখীপুরে আওয়ামী লীগের আবু হানিফ আজাদ চার হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের সানোয়ার হোসেন সজীব পেয়েছেন চার হাজার ৫৪১ ভোট।ধনবাড়ীতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের খন্দকার মনজুরুল ইসলাম। তিনি পেয়েছেন সাত হাজার ১৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম সোবহান পেয়েছেন ছয় হাজার ৩৭৯ ভোট।ভূঞাপুরে আওয়ামী লীগের মাসুদুল হক মাসুদ ছয় হাজার ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর আলম পেয়েছেন দুই হাজার ৭২৬ ভোট। মধুপুরে বিএনপির সরকার শহীদ ১৪ হাজার ৬৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের সরওয়ার আলম খান আবু পেয়েছেন নয় হাজার ১৩৪ ভোট। গোপালপুরে বিএনপির খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল নয় হাজার ৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রকিবুল হক সানা পেয়েছেন সাত হাজার ৮৭৭ ভোট। মির্জাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুর রহমান ছয় হাজার ২১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত শাহাদাত হোসেন ছয় হাজার ৭০ ভোট পেয়েছেন।ময়মনসিংহ: ময়মনসিংহ পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৩৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ কে এম শফিকুল ইসলাম পেয়েছেন ৫১ হাজার ১ ভোট। ফুলপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শাহজাহান। তিনি পেয়েছেন তিন হাজার ৫০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হক পেয়েছেন তিন হাজার ৪৪৯ ভোট। মুক্তাগাছায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাই আকন্দ আট হাজার ৫২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আনিসুর রহমান খান রেজুল পেয়েছেন পাঁচ হাজার ৯৮৪ ভোট। গৌরীপুরে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন চার হাজার ৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সফিকুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৩৯১ ভোট। ভালুকায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেজবাহ উদ্দিন কাইয়ুম। তিনি পেয়েছেন সাত হাজার ৮১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মফিজ উদ্দিন সরকার পেয়েছেন ছয় হাজার ৭৭০ ভোট। গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কায়সার আহমেদ চার হাজার ৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের আরেক বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন সুমন পেয়েছেন চার হাজার ৫৭০ ভোট। ত্রিশালে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম আনিসুজ্জামান। তিনি পেয়েছেন ছয় হাজার ৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন চার হাজার ৯০২ ভোট। ঈশ্বরগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ছয় হাজার ৪৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার পেয়েছেন তিন হাজার ১২৯ ভোট। নান্দাইলে বিএনপির এ এস এম আজিজুল ইসলাম সাত হাজার ৯৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রফিক উদ্দিন ভুঁইয়া পেয়েছেন তিন হাজার ৮২৪ ভোট। রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত মো. তোফাজ্জল হোসেন মিয়া। তিনি পেয়েছেন ১১ হাজার ৮৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মহম্মদ আলী চৌধুরী পেয়েছেন নয় হাজার ১৩৮ ভোট। পাংশায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. ওয়াজেদ আলী মণ্ডল। তিনি পেয়েছেন আট হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবীবুর রহমান ছয় হাজার ১২ ভোট পেয়েছেন। গোয়ালন্দে বিজয়ী হয়েছেন নির্দলীয় প্রার্থী বর্তমান মেয়র শেখ মো. নিজাম। তিনি পেয়েছেন চার হাজার ৬৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল হাসান ইদ্রিস পেয়েছেন তিন হাজার ৪ ভোট।শেরপুর: শেরপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. হুমায়ুন কবির রোমান। তিনি পেয়েছেন ২১ হাজার ৯১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুর রাজ্জাক আশীষ পেয়েছেন ২১ হাজার ৮৬৩ ভোট। নালিতাবাড়ী পৌরসভায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আনোয়ার হোসেন। তিনি পেয়েছেন নয় হাজার ৪৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আবদুল হালিম উকিল পেয়েছেন চার হাজার ১১৭ ভোট। নকলায় বিএনপির মোখলেসুর রহমান তারা চার হাজার ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনির হোসেন পেয়েছেন তিন হাজার ৩৪১ ভোট। শ্রীবরদীতে বিএনপির আবদুল হাকিম চার হাজার ১৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ পেয়েছেন তিন হাজার ৩২৫ ভোট।গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রেজাউল হক সিকদার রাজু। তিনি পেয়েছেন সাত হাজার ৪৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের শেখ মুশফিকুর রহমান লিটন পেয়েছেন তিন হাজার ৫৯৫ ভোট। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সরদার ইলিয়াস হোসেন দুই হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের প্রার্থী ফোরকান বিশ্বাস পেয়েছেন এক হাজার ৬১২ ভোট। কোটালীপাড়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এইচ এম অহিদুল ইসলাম। তিনি পেয়েছেন এক হাজার ৫৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মো. কামাল হোসেন শেখ পেয়েছেন এক হাজার ৪৯৫ ভোট। জামালপুর: জামালপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি ৪১ হাজার ৪১০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমান উল্লাহ পেয়েছেন ২২ হাজার ৬৮২ ভোট। সরিষাবাড়ীতে বিজয়ী হয়েছেন বিএনপির ফয়জুল কবীর তালুকদার। তাঁর ভোট ১৫ হাজার ৮৪৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনির উদ্দিন পেয়েছেন সাত হাজার ৬০২ ভোট। মাদারগঞ্জে বিএনপির মোশারফ হোসেন তালুকদার আট হাজার ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া পেয়েছেন ছয় হাজার ৫৫৬ ভোট। মেলান্দহে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র দিদার পাশা। তিনি পেয়েছেন সাত হাজার ৯৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের এম রফিকুল ইসলাম পেয়েছেন চার হাজার ৮৩৯ ভোট। ইসলামপুরে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের শেখ সাত হাজার ৩১৬ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন সরকার পেয়েছেন ছয় হাজার ৯০ ভোট। দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ নয় হাজার ১৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুস সালাম খন্দকার পেয়েছেন ছয় হাজার ৪৩৬ ভোট। শরীয়তপুর: নড়িয়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. হায়দার আলী। তিনি পেয়েছেন সাত হাজার ২৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আলী ব্যাপারী পেয়েছেন তিন হাজার ৭৩৮ ভোট। ভেদরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান হাওলাদার এক হাজার ৯৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের প্রার্থী আবদুল হাই মিয়া পেয়েছেন এক হাজার ৪৬৬ ভোট। ডামুড্যায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল। তিনি পেয়েছেন দুই হাজার ৯৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম রাজা ছৈয়াল পেয়েছেন দুই হাজার ৩২৬ ভোট।নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রশান্ত রায়। তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মতিয়ুর রহমান খান পেয়েছেন ১৩ হাজার ৭০২ ভোট। মোহনগঞ্জে বিজয়ী হয়েছেন বিএনপির মো. মাহবুবুন্নবী শেখ। তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার ৪৯৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লতিফুর রহমান পেয়েছেন চার হাজার ৩৬ ভোট। দুর্গাপুরে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত স ম জয়নুল আবেদীন। তিনি পেয়েছেন তিন হাজার ৬৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের কামাল পাশা পেয়েছেন দুই হাজার ৫৮০ ভোট। কেন্দুয়ায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল হক ভূঁইয়া। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৭৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজনুর রহমান খন্দকার পেয়েছেন তিন হাজার ৭১৫ ভোট।ফরিদপুর: ফরিদপুর পৌরসভায় নির্দলীয় প্রার্থী শেখ মাহাতাব আলী ১৮ হাজার ৮৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির এ এফ এ কাইয়ুম পেয়েছেন ১৬ হাজার ৬৪৩ ভোট। নগরকান্দায় বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ জাহিদ। তিনি পেয়েছেন এক হাজার ৯৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ এফ এম সিদ্দিকুর আলম পেয়েছেন এক হাজার ৪৯০ ভোট। বোয়ালমারীতে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুস শুকুর শেখ সাত হাজার ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাসানুজ্জামান মিয়া পেয়েছেন পাঁচ হাজার ৫৬৮ ভোট।মাদারীপুর: শিবচর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল লতিফ মোল্লা নয় হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহাদত হোসেন পেয়েছেন ৭৭৯ ভোট। কালকিনিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনায়েত হোসেন। তিনি পেয়েছেন আট হাজার ৬২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের খোকন ব্যাপারী পেয়েছেন সাত হাজার ৮২৯ ভোট।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম কাঞ্চন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৭৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মাজহারুল ইসলাম পেয়েছেন ১১ হাজার ৪৯২ ভোট। কটিয়াদীতে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. তোফাজ্জল হুসেন খান ১০ হাজার ৫৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শওকত উসমান শুক্কুর আলী পেয়েছেন আট হাজার ৩১৪ ভোট। ভৈরবে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. শাহীন মিয়া। তাঁর ভোট ১২ হাজার ৩৮৩টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল আলম আক্কাস পেয়েছেন ১১ হাজার ৭৭৬ ভোট। কুলিয়ারচরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল হাসান কাজল নয় হাজার ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মো. নুরুল মিল্লাত পেয়েছেন ছয় হাজার ৩৬৪ ভোট। বাজিতপুরে বিজয়ী হয়েছেন বিএনপির এহসান কুফিয়া। তিনি পেয়েছেন তিন হাজার ২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সারওয়ার আলম পেয়েছেন দুই হাজার ৫১৪ ভোট। হোসেনপুরে বিএনপির প্রার্থী এস এম মাহবুবুর রহমান পাঁচ হাজার ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল কাইয়ুম খোকন পেয়েছেন তিন হাজার ২৫৬ ভোট। করিমগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আব্দুল কাইয়ুম। তিনি পেয়েছেন তিন হাজার ৬৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের কামরুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৯২৯ ভোট। কালিয়াকৈরে অসম্পূর্ণ ফল: কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ২০টি কেন্দ্রে হওয়া নির্বাচনে এগিয়ে আছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. মজিবুর রহমান। তিনি পেয়েছেন ২১ হাজার ৭৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সিকদার মোশাররফ পেয়েছেন চার হাজার ৩৬৫ ভোট। স্থগিত হওয়া আটটি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩১ হাজার ৩৬৮ ভোট। ঘাটাইলে ফলাফল ঘোষণা স্থগিত: টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ফলাফল গণনার সময় গোলযোগ হওয়ায় ফলাফল ঘোষণা স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। [সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।]