ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগের দিন আজ শনিবার বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসার সামনে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে প্রথম ককটেলটির বিস্ফোরণ ঘটে। পরে ৫টা ২০ থেকে সাড়ে পাঁচটার মধ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউট, রোকেয়া হল ও উপাচার্যের বাসার মধ্যবর্তী এলাকায় আরও দুটি ককটেলের বিস্ফোরণ হয়।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, আগামীকাল রোববারের হরতালকে সামনে রেখে নাশকতার অংশ হিসেবে ককটেলের বিস্ফোরণ ঘটানো হতে পারে। বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।