ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বুধবার দুপুরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় জনতা ব্যাংকের কর্মীদের বহনের জন্য থামিয়ে রাখা বিআরটিসির একটি দোতলা বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। একই সময়ে ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। পরে পথচারীরা বাসের আগুন নিভিয়ে ফেলেন।এ ঘটনায় বাসটির চালক রাজুকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগামীকালের হরতাল সামনে রেখে এই নাশকতা চালানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা তত্পর রয়েছি।’জাতীয়তাবাদী ছাত্রদলের প্রবেশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। দুদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন তাঁরা। ছাত্রলীগের নেতা-কর্মীরাও ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দিচ্ছেন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।