ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ির ধাক্কায় অধ্যাপক আহত, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসি মোড়ে একজন অধ্যাপক আহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার বিক্ষুব্ধ ছাত্ররা সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের গাড়িও রয়েছে।আহত অধ্যাপকের নাম সুকোমল বড়ুয়া। তিনি পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ।জানা গেছে, সুকোমল বড়ুয়া আজ বেলা দুইটার দিকে রিকশায় গুলশানের দিকে যাচ্ছিলেন। টিএসসির মোড়ে রিকশাটি পৌঁছালে একটি প্রাইভেটকার রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা শামসুন্নাহার হলের মোড়ে বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মহব্বত আলীর গাড়িসহ মোট পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খান জানান, আহত শিক্ষককে ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। দুজন অধ্যাপকের গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি বলেন, ‘ছাত্ররা জানত না এগুলো শিক্ষকের গাড়ি।’