ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১ ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি এলাকায় আজ সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অন্তত ১১টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের অভিযোগ, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা এই বিস্ফোরণের ঘটনা ঘটান। ছাত্রদল এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে পুলিশ বলছে, ছাত্রদলই এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।১১ ককটেল বিস্ফোরণপ্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে চারটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়।দুপুর পৌনে ১২টার দিকে জহুরুল হক হল গেটের উল্টো দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়।দুপুর ১২টার দিকে লাইব্রেরির পেছনে ও মসজিদের সামনের দিকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময় কলাভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহতছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে আসতে পারে—এ খবরে গতকাল রাত থেকে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থায় নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল থেকে ক্যাম্পাসে তাঁদের অবস্থান আরও বাড়তে থাকে। সকালে কার্জন হলের কাছে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়, সকাল নয়টার দিকে কার্জন হলের সামনে ককটেল বিস্ফোরণের পর রয়েল নামের একজনকে আটক করে তাঁরা পুলিশের কাছে সোপর্দ করেছেন। ওই ককটেল বিস্ফোরণের ঘটনায় সূর্যসেন হলের ছাত্রলীগের কর্মী কামাল আহত হয়েছেন।তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েল প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ভূগোল বিভাগের মাস্টার্সের ছাত্র। সকালে তিনি শহীদুল্লাহ হল থেকে মধুর ক্যানটিনে যাচ্ছিলেন। শহীদ মিনারের সামনে যাওয়ার পথে ৩০ থেকে ৪০ জন যুবক তাঁকে ধাওয়া করেন। দৌড়ে কার্জন হলের দিকে যাওয়ার পর তাঁরা তাঁকে ধরে ফেলেন। এ সময় হামলায় রয়েল মাথা ও পায়ের পাতায় আঘাত পেয়েছেন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। ছাত্রলীগ ও ছাত্রদলের ভাষ্যছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লার ভাষ্য, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে ইসলামী ছাত্রশিবিরকে সঙ্গে নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এ জন্য বিস্ফোরণ ঘটাচ্ছে তারা।তবে এ অভিযোগ নাকচ করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। আমরা ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিলাম। প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগের বাধায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি। যেখানে প্রবেশ করতে পারিনি, সেখানে বিস্ফোরণ ঘটাব কীভাবে?’পুলিশের বক্তব্যকতগুলো ককটেল বিস্ফোরণ হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তা জানাতে পারেননি। তবে তিনি বলেন, ‘ছাত্রদল এই বিস্ফোরণ ঘটিয়েছে।’ ওই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁরা শাহবাগ থানায় আছেন।