ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালকের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সুব্রত অধিকারীসহ চার ব্লগারের মুক্তির দাবিতে কাল সোমবার ডাকা ধর্মঘট স্থগিত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে কাল নিয়মিত সব ক্লাস হবে। বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান প্রথম আলো ডটকমকে জানান, হেফাজতে ইসলাম কাল হরতাল ডাকায় তাঁরা ধর্মঘট স্থগিত করেছেন। ফলে ক্লাসসহ সব কার্যক্রম অনুষ্ঠিত হবে। তিনি জানান, ধর্মঘট স্থগিত করলেও আজ রোববার বিকেলে রাজু ভাস্কর্যের নির্ধারিত স্থানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।