ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আজ মঙ্গলবার সকাল নয়টা ৫০ মিনিটের দিকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা চারটি ককটেল ছুড়ে চলে যায়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তারাই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের লক্ষ্য করে শটগানের চারটি গুলি ছোড়েন। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জর্দার কৌটা ও স্কচটেপ উদ্ধার করা হয়েছে।