ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছয়টি ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ শুক্রবার রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ছয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে। রাত নয়টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর এসএম হলের পাশে একটি ও মুহসীন হলের কাছে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সর্বশেষ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে যারা সক্রিয় এবং যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ ধরনের বিস্ফোরণ ঘটাচ্ছে।এদিকে টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর বইমেলার দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই পুরো টিএসসি এলাকা ফাঁকা হয়ে যায়।গত সোমবার ছাত্রদলের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। গত সোমবার থেকে আজ শুক্রবার পর্যন্ত ক্যাম্পাস এলাকায় কমপক্ষে ৩৯টি ককটেল বিস্ফোরিত হয়েছে।