ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পয়লা বৈশাখে বেশ কিছু তরুণী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত কনসার্টে গতকাল বুধবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বখাটে যুবকদের হাতে বেশ কয়েকজন তরুণী লাঞ্ছিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনসংলগ্ন মল, চারুকলা ইনস্টিটিউট ও বাংলা একাডেমী এলাকায় এসব ঘটনা ঘটে।তরুণীদের লাঞ্ছিত করার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গতকাল বুধবার বিকেল চারটার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক কনসার্টে। পুলিশ এখান থেকে ১৫ জন তরুণীকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়। রমনা থানার এডিসি নূরুল ইসলাম বলেন, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কনসার্ট ও নববর্ষ উদযাপন করতে আসা বহিরাগত বখাটেরাই এসব ঘটনা ঘটিয়েছে। তবে তিনি জানান, এসব ঘটনায় কোনো বখাটেকে পুলিশ আটক করতে পারেনি।