ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আটক ছাত্রদলের ৭ নেত্রী মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আটক ছাত্রদলের সাত নেত্রীকে আজ সন্ধ্যা ছয়টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলা একাডেমী প্রাঙ্গণে প্রধানমন্ত্রী আসার প্রতিবাদে বিক্ষোভ করার সময় শাহবাগ থানা পুলিশ বিকেলে তাঁদের আটক করেছিল। তাঁরা হলেন ছাত্রদলের ১ নম্বর ছাত্রীবিষয়ক সম্পাদক সেলিনা সুলতানা, ২ নম্বর ছাত্রীবিষয়ক সম্পাদক শওকত আরা ঊর্মি, সদস্য শাহিনুর নার্গিস, মৌসুমি নাসরিন, ইডেন কলেজের ছাত্রদলের নেত্রী পপি আক্তার, তাসলিসা ফেরদৌসি ও ফাহিমা আক্তার।ক্যাম্পাস সূত্র জানায়, জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে ২০-২৫ জন নারীকর্মী গতকাল মুখে কালো কাপড় বেঁধে একটি ব্যানার নিয়ে শহীদ মিনারের সামনে থেকে রাজু ভাস্কর্যের সামনে আসেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।আটক শাহিনুর নার্গিসের অভিযোগ, পুলিশ বাধা দেওয়ার সময় ছাত্রলীগের নেতারা তাঁদের গালিগালাজ করেন।খবর শুনে বিএনপির তিনজন সাংসদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিনসহ বিএনপির নেতারা শাহবাগ থানায় যান। পরে পুলিশ তাঁদের ছেড়ে দেয়। এর আগে আমিরুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের আরেকটি গ্রুপ শাহবাগে বিক্ষোভ মিছিল করে।