ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আটক শিবিরের ৭ কর্মীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আটক হওয়া ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার মহানগর হাকিম মোমিনুল হাসান জামিন মঞ্জুর করেন।গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ আজ তাঁদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জনপ্রতি ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার সাধারণ সম্পাদক নবীরুজ্জামান প্রথম আলোকে জানান, আটক হওয়া সাতজন হলের ছাদে গোপনে বৈঠক করছিলেন। সাধারণ ছাত্ররা তা দেখতে পেয়ে রাত ১২টার দিকে তাঁদের আটক করেন। পরে ভোর সাড়ে চারটার দিকে তাঁদের শাহবাগ পুলিশের হাতে তুলে দেওয়া হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।শাহবাগ থানার পুলিশ জানায়, এ ঘটনায় ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক নবীরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আটক সাতজনের মধ্যে ছয়জন হলেন বঙ্গবন্ধু হলের নাসিরউদ্দিন (কক্ষ নম্বর ৩১৩), নকিব (কক্ষ নম্বর ৪০৪), সাব্বির ও মনির (কক্ষ নম্বর ১১৭), শাহ আলম মোল্লা (কক্ষ নম্বর ৩১৭ ক) ও আবদুল্লাহ (কক্ষ নম্বর ৩১৪)। আটক অন্যজন হলেন জিয়া হলের ছাত্র ওহাব রেজা।