ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ফার্মেসি অনুষদের ডিন ও ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, এ বছর ‘ক’ ইউনিটের অধীনে এক হাজার ৪৩০টি আসনের জন্য ৪১ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। মোট ৬৫টি পরীক্ষার কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। ‘ক’-ইউনিটের অধীনে রয়েছে পাঁচটি (বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি) অনুষদভুক্ত ২১টি বিভাগ এবং তিনটি ইনস্টিটিউট (আইএসআরটি, আইএনএফএস, আইআইটি)।