ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে আজ রোববার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে এক ছাত্রীসহ দুজন আহত হয়েছেন। আহত অবস্থায় কলেজছাত্রী রুমানা পারভীন (২০) ও হাসিব হোসেনকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিএসসি মোড়ে নিক্ষেপ করা ককটেলের আঘাতে কলেজছাত্রী রুমানা ও হাসিব হোসেন আহত হন। ককটেলের আঘাতে রুমানার হাত ও শরীর ক্ষত-বিক্ষত হয়েছে আর হাসিবের ডান হাত ঝলসে গেছে। রুমানা টিকাটুলির সেন্ট্রাল উইমেনস কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা রুমানার বান্ধবী রোজি আক্তার জানান, তাঁরা টিএসসিতে বসে কথা বলছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে তাঁদের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ককটেল ছুড়ে মারা হয়েছে। কে বা কারা মেরেছে তা জানা যায়নি।