ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের বহুতল ভবন ধসের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল বৃহস্পতিবারের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। চার ব্লগারের মুক্তির দাবিতে ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।এ বিষয়ে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাভারের মর্মান্তিক ঘটনায় আমরা শোক প্রকাশ করে ধর্মঘট স্থগিত করেছি। আমরা এখন দুর্গত মানুষের পাশে দাঁড়াব। ধর্মঘটের বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।’