ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের অধীন ব্যবসায় শিক্ষা অনুষদে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। ৯৩৩ আসনের বিপরীতে এ পরীক্ষায় অংশ নিয়েছে ৩২ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।