ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা মুঠোফোন বা ইলেকট্রনিকস রিসিভার নিজেদের সঙ্গে রাখতে পারবেন না।উল্লেখ্য, পরীক্ষার আসন বিন্যাস ইতিমধ্যেই পত্রিকায় প্রকাশিত হয়েছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট admission.univdhaka.edu ও ghaunit.univdhaka.edu থেকেও জানা যাবে।