ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) দশমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে। ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উৎসবের উদ্বোধন করেন। উৎসবের পঞ্চম দিনে আজ শেডজ অব টাইম, নৌকাডুবি, রয়েল বেঙ্গল রহস্য দেখানো হবে। আগামীকাল শেষ দিনে উৎসবের প্রথম পাঁচ দিনে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে বাছাই করা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বলে জানান ডিইউএফএসের অর্থ সম্পাদক প্রণব ভৌমিক।