ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ধর্মঘট আংশিক পালিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা ধর্মঘট আংশিকভাবে পালিত হচ্ছে। কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বেশির ভাগ বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি, স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ বিনষ্ট করার জন্য ছাত্রদলকে দায়ী করে সকাল থেকেই ক্যাম্পাসে মিছিল সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এসব সমাবেশ থেকে গতকাল ক্যাম্পাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।