ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত চতুর্থ জাতীয় বিতর্ক উত্সবে প্রবেশ করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই হলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে এ সংঘর্ষ হয়। এতে মিরাজুল ইসলাম নামের এক ছাত্র আহত হয়েছেন। মিরাজুল বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।