ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় আরও ১ ছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াদ মাহমুদ রিয়াদ নামে আরও এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। রিয়াদ বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।গত ৭ নভেম্বর ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার রিয়াদকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।এর আগে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় যে চারজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল পরের তথ্যনুসন্ধানে তাঁদের মধ্যে একজনের পরিচয় ভুল পরিলক্ষিত হয়েছে। এ কারণে ভুলক্রমে নাজমুল হাসান রুমি নামে যে ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল, তাঁর পরিবর্তে অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র মো. আতিকুর রহমান আতিক রনিকে (রোল নং-জস ৯৭, কবি জসীমউদ্দীন হল) বহিষ্কার করা হয়েছে।প্রসঙ্গত, ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ নিয়ে বহিষ্কৃত ছাত্রের সংখ্যা পাঁচে দাঁড়াল।—বাসস।