ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রদল নেতা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি ঘোষণার পরদিন আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটির তিনজন নেতা লাঞ্ছিত হয়েছেন। কমিটিতে স্থান না পাওয়া নেতারা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।আহত নেতারা হলেন নতুন কমিটির স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পাইলট, আপ্যায়ন সম্পাদক নূরুল ইসলাম মনির ও সহদপ্তর সম্পাদক জিয়া। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, কমিটিতে স্থান না পাওয়া নেতারা আজ সকালে মধুর ক্যান্টিনে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে কমিটিতে পদ পাওয়া নেতারা সেখানে এলে পদ না পাওয়া নেতারা তাঁদের ধাওয়া দেন। একপর্যায়ে তাঁরা পাইলট, মনির ও জিয়াকে ডাকসু ভবনের সামনে মারধর করে। বঞ্চিত নেতারা ছাত্রদলের বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন । প্রসঙ্গত, গতকাল শুক্রবার সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।