ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হলের ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনার জের ধরে গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। হল দুটি হচ্ছে জহুরুল হক হল ও এফ রহমান হল।ইউএনবি জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে এফ রহমান হলের সামনে দিয়ে যাওয়ার সময় জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মী তানভীর ও তাঁর বন্ধুরা এক মেয়েকে উত্ত্যক্ত করেন (তানভীর তাঁর হলে ছাত্রলীগের সভাপতি রেজাউদ্দিন চৌধুরী সুমনের পক্ষের কর্মী)। এ সময় এফ রহমান হলের ছাত্রলীগের নেতা মেহেদীর পক্ষের কয়েকজন এর প্রতিবাদ করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এফ রহমান হলের আলমগীর, আকবর হোসাইন ও শহীদুল্লাহ আহত হন। এ সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ওই দু্ই হলের মাঝখানে এবং ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।আহতেরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিত্সা নিয়েছেন।