ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাল্গুন পরিবহনের দুটি বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আজ শনিবার দুপুরে ফাল্গুন পরিবহনের দুটি বাস ভাঙচুর করেছে ছাত্ররা। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।বিশ্ববিদ্যালয় ও শাহবাগ থানা সূত্রে জানা যায়, আজ মালিবাগ থেকে পাঁচজন ছাত্র ফাল্গুন পরিবহনের একটি বাসে টিকিট ছাড়াই উঠে বসে। একপর্যায়ে টিকিট চেকার তাদের কাছে টিকিট দেখতে চাইলে ছাত্ররা টিকিট না থাকার কথা জানিয়ে টাকা দিতে চায় এবং সামনের কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়ার কথা বলে। কিন্তু এ নিয়ে ছাত্র ও টিকিট চেকারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।পরে ওই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে এসে তাদের বন্ধুদের নিয়ে আজিমপুর কাউন্টারে গিয়ে ওই পরিবহনের দুটি বাস বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। তারা বাসমালিককে বাস ছাড়িয়ে নেওয়ার কথা বললে মালিক আসতে রাজি হয়নি। ছাত্ররা বাস দুটি ভাঙচুর করে।পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করে এবং ওই পাঁচ ছাত্রের মধ্যে আমীর হামজা ও মাহিন নামে দুজনকে পুলিশের হাতে তুলে দেয়।প্রক্টর সাইফুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা সত্যিই অনাকাঙ্ক্ষিত। ঘটনার সঙ্গে ছাত্রদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।