ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: ছাত্রদলের মামলা নিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সোমবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ ছাত্রদলের একটি মামলা নিয়েছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ মামলাটি গ্রহণ করে। মামলার অভিযোগে বলা হয়, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের মিছিলে হামলা করা হয়। মামলায় ছাত্রলীগের ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন বাপ্পী, আলী, মহিউদ্দিন, কামরুল, সাবের, রাহাত, শামসুল কবির রাহাত, বাসার, এনায়েত, জীবন, আবু সায়্যিদ, জিয়াউল হক, তুহিন ও বরকত। গত সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে কলাভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিদ্রোহী গ্রুপের কর্মীদের হাতে প্রহূত হন। এতে তিনি গুরুতর আহত হন। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই সহিংস ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের আটজনকে আসামি করে গত মঙ্গলবার শাহবাগ থানায় একটি মামলা করা হয়।