ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বরের পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জন হল কেন্দ্র, গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং বাংলাদেশ হেলথ প্রফেসন্স ইনস্টিটিউট, সাভার কেন্দ্রের ৩০ নভেম্বরের কোর্স, সেমিস্টার ও সনাতন পদতির সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য অংশ পরিবর্তিত থাকবে।