ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস-সহকারী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অফিস-সহকারী জাকির হোসেন (৪০) আজ সোমবার দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, জাকির হোসেন আজ বেলা দুইটার দিকে ৭২ হাজার টাকা ওঠানোর জন্য জনতা ব্যাংক ঢাকা মেডিকেল কলেজ শাখায় যান। তিনি ব্যাংকের ভেতরে যাওয়ামাত্র নিরাপত্তা-কর্মীর হাতে থাকা বন্দুকের একটি গুলি তাঁর বাম হাতের কনুইতে বিদ্ধ হয়। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ জানায়, গুলিবিদ্ধ জাকির হোসেন তাঁর ছোট ভাই নবিউল্লার চেক নিয়ে ব্যাংকে গিয়েছিলেন। দরজার ওপারে বন্দুক নিয়ে টুলে বসে ছিলেন ব্যাংকের নিরাপত্তা-কর্মী। জাকির হোসেন ভেতরে যাওয়ামাত্র একটি গুলি তাঁর বাম হাতে বিদ্ধ হয়। নিরাপত্তা-কর্মী জাকির হোসেন (৪৫) পুলিশকে জানিয়েছেন, ওই সময় অসাবধানতাবসত বন্দুকের ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে যায়।