ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তি ককটেল ছুড়েছে। তবে এটি তাঁর শরীরে না লেগে মাত্র এক হাত দূরে বিস্ফোরিত হয়। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ঢাকার ফরাসি দূতাবাসের সঙ্গে যৌথভাবে সংগীত অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে মল চত্বরের পাশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গেটের উল্টো দিকে ফরাসি দূতাবাসের লোকজনের জন্য অপেক্ষা করছিলাম। তখুনি আমার এক হাত দূরে ককটেলটি বিস্ফোরিত হয়। আমি স্বাভাবিক গতিতে হাঁটলে এটি আমার গায়ে লাগত।’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কেউ একজন এটি ছুড়ে পালিয়েছে। এটি পটকা জাতীয় কিছু একটা ছিল। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি।’