ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের একটি কক্ষে নতুন ছাত্রের থাকার ব্যবস্থা করাকে কেন্দ্র করে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে হল ছাত্রলীগের সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করেন হলের আবাসিক ছাত্র ওমর ফারুক।গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ৩০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের ৩১১ নম্বর কক্ষে একজন ছাত্রের থাকার ব্যবস্থা করেন হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান। কিন্তু সাধারণ সম্পাদক মেহেদী হাসান মোল্লা ওই কক্ষে তাঁর গ্রুপের একজনের থাকার ব্যবস্থা করতে চেয়েছিলেন।এ নিয়ে গতকাল সন্ধ্যা থেকেই হলে উত্তেজনা বিরাজ করছিল। রাত একটার দিকে ওই দুই গ্রুপ লাঠিসোঁটা নিয়ে একে অপরকে হুমকি দেয় এবং রাত দুইটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন সাইদুজ্জামানসহ কয়েকজন।এদিকে এ ঘটনায় আতঙ্কিত হয়ে দুই ও তিনতলা থেকে লাফিয়ে পড়ে অনেকে আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রক্টর সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।