ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বোমা রাখার গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বোমা রাখা আছে—আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে এমন একটি ফোন কল আসে বিশ্ববিদ্যালয়ের টেলিফোন এক্সচেঞ্জে। এরপর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন নিউমার্কেট থানায় একই কথা জানিয়ে আরেকবার ফোন করা হয়। নিউমার্কেট থানার পুলিশ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানায়। প্রক্টর পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। ঘটনা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, সকাল পৌনে নয়টার দিকে টেলিফোন এক্সচেঞ্জের অপারেটর মারুফ হাসানের কাছে একটি ফোন কল আসে। ফোন কলটি উপাচার্যকে দিতে বলা হয়। উপাচার্য নেই জানালে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘কলাভবনে বোমা পুঁতে রাখা আছে। সকাল সাড়ে নয়টা, সাড়ে ১০টা ও সাড়ে ১১টায় এই বোমা ফুটবে।’নিউমার্কেট থানার পুলিশ জানায়, কলাভবনে বোমা পুঁতে রাখা আছে—নয়টার দিকে এমন একটি ফোন কল সেখানেও আসে। নিউমার্কেট থানার পুলিশ বিষয়টি প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানকে জানায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তিনি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা সকাল ১০টার দিকে কলাভবনে যান। তাঁরা কলাভবন ও আশপাশের এলাকা তল্লাশি চালান; তবে কিছু পাওয়া যায়নি।পুলিশের রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। ফোনটি কোথা থেকে এসেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে শেষে এ ব্যাপারে জানা যাবে।প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি চলছে। তবে কিছু বিভাগের ক্লাস ও পরীক্ষা যথারীতি হয়েছে।