ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপহরণের অভিযোগে গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বাসশ্রমিকের ধাক্কা দেওয়া এবং অপর এক ছাত্রকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যলয়ের ছাত্ররা দুটি গাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছে।আজ সোমবার রাত সাড়ে দশটার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ২৭ নম্বর বাসের এক বাসশ্রমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটে। এ খবর পেয়ে উত্তেজিত ছাত্ররা আজিমপুর চৌরাস্তা মোড়ে বাসে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলবাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র আরিফকে অপহরণ করা হয়েছে এমন খবরে ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আশেপাশে সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ভাঙচুরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।