ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইভিং পুলে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইভিং পুলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। তাঁর নাম শাহরিয়ার চৌধুরী। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শাহরিয়ার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) তৃতীয় সেমিস্টারের ছাত্র। তাঁর বাবার নাম জালালউদ্দিন।সুইমিং পুলের পরিচালক শাহজাহান মিয়া প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গত ১৯ মে শাহরিয়ার এখানে ভর্তি হন। এ পর্যন্ত তিনি সাতটি ক্লাস করেছেন। সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত ছেলেরা এখানে সাঁতার কাটতে পারে। আজ বেলা পৌনে ১২টার দিকে শাহরিয়ার এক মিটার ওপর থেকে পুলে ডাইভ করেন। ডাইভ করার পর বুকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিচালক আরও দাবি করেন, শাহরিয়ার এখনো ভালোভাবে ডাইভ করা শিখে উঠতে পারেননি।