ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এই প্রতিষ্ঠানের দুজন ছাত্রকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত ছাত্ররা হলেন: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র মো. হাবিবুল্লাহ বেলালী ও ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ইমদাদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের দুই বছরের জন্য স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁদের আজীবন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রোকেয়া হলের চারজন ছাত্রীকে বেলালী, ইমদাদুলসহ চারজন উত্ত্যক্ত করেন। ছাত্রীরা এর প্রতিবাদ করলে উভয়পক্ষে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুই ছাত্র উপস্থিত চার ছাত্রীর একজনকে চড় মারেন এবং আরেকজনের দিকে চা ছোড়েন। আমজাদ আলী বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত অন্য দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছে।