ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক। প্রতিটি বিভাগেই নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ছাত্রদলের একটি গ্রুপ শাহবাগ দিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। পরিচয়পত্র দেখাতে না পারায় পুলিশ তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয়। পুলিশের বাধার মুখে তারা কাঁটাবনের সামনে দিয়ে মিছিল করে বেরিয়ে যায়। তবে ক্যাম্পাসের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, গত সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ঘোষিত কেন্দ্রীয় কমিটি সভাপতি সুলতান সালাউদ্দিনের নেতৃত্বে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে দলের পদ-বঞ্চিত অংশ তাতে বাধা দেয়। এতে ক্যাম্পাসে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সভাপতি সুলতান সালাউদ্দিন বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীদের হাতে প্রহূত হন। এ সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।