ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের প্রাধ্যক্ষের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের প্রাধ্যক্ষ মোজাম্মেল হক পদত্যাগ করেছেন। গত দুই দিন ধরে হলের ছাত্রলীগকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তিনি আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, হলের প্রাধ্যক্ষ জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি শাহবাগ এলাকায় আটককৃত ২২ শিবিরের নেতাকর্মীকে ছাড়িয়ে নিতে মোজাম্মেল হক শাহবাগ থানায় গিয়েছিলেন।মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, একটি অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।