ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে দুই জন এবং কোষাধ্যক্ষের পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আজ বুধবার বিকেলে তাঁদের নিয়োগ দেওয়া হয়।নিয়োগ প্রাপ্তরা হলেন সহ-উপাচার্য পদে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডীন নাসরীন আহমেদ ও জীব বিজ্ঞান অনুষদের ডীন সহিদ আকতার হোসেন। আর কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক কামাল উদ্দীনকে। নাসরীন আহমেদ ভুগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং সহিদ আকতার হোসেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক। গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদ থেকে হারুন-অর-রশিদ এবং কোষাধ্যক্ষের পদ থেকে মীজানুর রহমান পদত্যাগপত্র জমা দেন। তাঁদের সেই পদত্যাগের ভিত্তিতেই আজ ওই পদে নতুন করে নিয়োগ দেওয়া হল।