ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৪৫ হাজার ৭০২ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৭৪১ জন উত্তীর্ণ হয়েছে। ১৪ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, মেধা তালিকায় ০১ থেকে ৮০০০ স্থান অধিকারী পরীক্ষার্থীদের ২৫ অক্টোবর থেকে ১১ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ওয়েবসাইটে গিয়ে Choice Form পূরণ করতে হবে। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস থেকে ফল জানা যাবে।