ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাতটায় বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ফল প্রকাশ করা হয়। অনুষদের ডিন মো. হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, অনুষদের ১৪৩০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৫২৭ জন। তিনি আরও বলেন, মেধা তালিকায় এক থেকে চার হাজারের মধ্যে অবস্থানকারী শিক্ষার্থীদের ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘চয়েজ ফরম’ পূরণ করতে হবে।ফলাফল পেতে এখানে ক্লিক করুন-বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল-তে ফল পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।