ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.univdhaka.edu তে পাওয়া যাবে। এ ছাড়া কলা অনুষদ অফিসের নোটিশ বোর্ডেও টানিয়ে দেওয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ২৭ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে চার হাজার ৭৩৭ জন উত্তীর্ণ হন। পাসের হার শতকরা ১৭ দশমিক ৪৪। সাক্ষাত্কার গ্রহণের তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ফলাফল দেখতে এখানে ক্লিক করুন