ঢাকা বোর্ডে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশসহ অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ রোববার ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের কথা ছিল। ঢাকা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনা পেলে এ বিষয়ে সবাইকে দ্রুত জানানো হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) নিয়মিত দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে।