ঢাকা বোর্ডে সেরা রাজউক স্কুল অ্যান্ড কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান এবার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় অবস্থানে আছে শামসুল হক খান স্কুল, ডেমরা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ভিকারুনন্নেছা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।এবারও পাঁচটি মানদণ্ডে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। এগুলো হলো—নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ।দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসিতে (ভোকেশনাল) পাসের হার ৮৬.৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮২ হাজার ২১২ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্টানিকভাবে ফল প্রকাশ করেন। এর আগে সকালে তাঁর নেতৃত্বে একটি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।গত ১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল মোট ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন।