ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান তাসলিমা বেগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) তাসলিমা বেগমকে ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে চেয়ারম্যানের এ পদটি শূন্য ছিল। সম্প্রতি বোর্ডের আগের চেয়ারম্যান ফাহিমা খাতুনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। এর পর থেকে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বোর্ডের সচিব আবদুস সালাম হাওলাদার।