ঢাকা ভাগ: কাল সব ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে কাল বুধবার প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। বেলা তিনটায় প্রতিটি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হবে।আজ মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সভায় বলা হয়, সরকার ঢাকা সিটি করপোরেশনকে ষড়যন্ত্রমূলকভাবে দ্বিখণ্ডিত করছে।বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির আহ্বায়ক ও ঢাকা সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা দলীয় নেতা-কর্মীদের কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছেন।