ঢাকা ভাগে ব্যয় ও জনভোগান্তি বাড়বে: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের সময় শেষ হয়ে গেছে। তাই শেষ সময়ে এসে কোনো ধরনের পরিবর্তনে কোনো কাজ হবে না। কারণ ড্যামেজ ইজ ড্যামেজ।’ তিনি বলেন, ঢাকাকে ভাগ করলে ব্যয় ও জনগণের ভোগান্তি আরও বাড়বে।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। আজ বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মহানগরকে দুই ভাগে বিভক্ত করা হবে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এটিকে আমরা সম্পূর্ণ গণবিরোধী ও অসাংবিধানিক বলে মনে করি।’মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, অবিভক্ত ঢাকায় অবিলম্বে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করুন। তা না হলে জনগণ আন্দোলন করে এই অসাংবিধানিক সিদ্ধান্ত বাতিল করতে সরকারকে বাধ্য করবে।