ঢাকা মহানগর জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খানকে পুলিশ আজ বুধবার বেলা দেড়টার দিকে গ্রেপ্তার করেছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।আবদুল হালিম বলেন, মিরপুর ১০ নম্বরে নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো জানা যায়নি।