ঢাকা-মাওয়া মহাসড়কে চার ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরের হাসাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে হাজার হাজার গ্রামবাসী। এতে মহাসড়কের কেওটখালী থেকে নিমতলী পর্যন্ত চার-পাঁচ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।আজ সোমবার সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত অব্যাহত ছিল। জানা যায়, শ্রীনগরের হাসাড়াসহ চারটি ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা ওই এলাকায় বিমানবন্দর করার প্রতিবাদে সকাল থেকে জড়ো হতে থাকে এবং একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। পরে দুপুর দুইটার দিকে তারা অবরোধ তুলে নেন। তাদের দাবি সেখানে বিমানবন্দর করা হলে অনেকের কৃষি জমি নষ্ট হয়ে যাবে। এতে তারা ক্ষতিগ্রস্ত হবে। ঘটনাস্থলে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, জমি অধিগ্রহণ করা হলে জমির মালিককে ন্যায্যমূল্য ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।