ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ ঘটনাস্থল থেকে প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাতটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় ঢাকাগামী ডিএম পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাওয়াগামী ইলিশ পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত হয় ৩০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বাস দুটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মো. হানিফ।