ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডের জানালার কাচ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছে, এমন অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডের চার-পাঁচটি জানালার কাচ ভাঙচুর করেছে রোগীর আত্মীয়রা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। আজ শুক্রবার বেলা তিনটার এ ঘটনা ঘটে।এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কথা বলতে রাজি হননি।নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, নরসিংদীর মাধবদী বাজারে কাপড়ের ব্যবসা করেন বজলুর রহমান (৪৮)। আজ দুপুর ১২টার দিকে তিনি তাঁর দুই কর্মচারী আমীর হোসেন (৪৩) ও হেলালকে (৩০) নিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি হিউম্যান হলার তাঁদের রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বজলুর রহমান ও আমীরের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।