ঢাকা মেডিকেলে নিয়োগসংক্রান্ত কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগসংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থাও নেওয়া হবে। আজ শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, কর্মচারী নিয়োগ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দিন ধরে পাল্টাপাল্টি নানা কর্মসূচি চলছিল।